• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষের ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা হল রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রোববার তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর হালুয়াপাড়া এলাকায় সেকান্দর নগর মৌজায় ১.৫০০০ একর ভূমিতে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২৭টি গৃহহীন, ছিন্নমূল পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হবে।
জানা যায়, সেকান্দর নগর মৌজায় বাড়ি শ্রেণির জমির বর্তমান বাজার মূল্য প্রতি শতক ২ লাখ টাকা হিসাবে এবং প্রত্যেক ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে। প্রত্যেক পরিবারের অনুকূলে মোট ৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার জমি বরাদ্দ প্রদান করা হয়েছে।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন ভূঁইয়াসহ সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *