• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে পুলিশি তৎপরতায় ৬ দিনে অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন

নিহত অটো চালক স্বপন মিয়া।

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে পুলিশের তৎপরতায় ৬ দিনে অটোরিকশা চালক স্বপন মিয়া (৪০) হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ভৈরব থানা এলাকা থেকে রিফাত ও আকাশ নামে দুজনকে ঘটনায় জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক রিফাত ও আকাশের বাড়ি পৌর শহরের পঞ্চবটি এলাকায়। আটকদেরকে ২২ এপ্রিল শুক্রবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা পিপিএম জানান, ঘটনায় জড়িত সন্দেহে রিফাত ও আকাশকে আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে রিফাত জানায় এ ঘটনায় সরাসরি জড়িত ছিল। আকাশকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। রিফাত তার সহযোগী আরেকজনের নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি। তবে অটো চালক স্বপন হত্যা মামলার ঘটনায় ৬ দিনে আমরা এর রহস্য উদঘাটন করতে পেরেছি। তিনি আরো জানান, নিহত স্বপন মিয়া ভোর বেলা বাসা থেকে বের হয়। তিনি বাসস্ট্যান্ড আসলে রিফাত মিয়া তার সঙ্গী নিয়ে অটো রিকশা চালক স্বপন মিয়াসহ কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর যায়। রিফাত ও তার সহযোগী স্বপন মিয়ার অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে স্বপন মিয়াকে মিরারচর এলাকায় গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্বপনের চিৎকার চেচামেচীতে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিজ্ঞ আদালতে আসামি রিফাত মিয়া ঘটনায় জড়িত থাকায় জবানবন্দি দিয়েছে। তার সহযোগীকে আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *