• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. উজ্জ্বল মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশা চালক মো. উজ্জ্বল মিয়া (৪০) পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের মৃত মো. মুসলিম খাঁ’র পুত্র। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে পৌরসদরে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, গত শুক্রবার রাতে পৌরসদরের হাপানিয়া এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হোন উজ্জ্বল মিয়া। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল মিয়া ওরফে বদর খাঁ দীর্ঘদিন যাবৎ পাকুন্দিয়ায় অটোরিকশা চালানোর সুবাদে সবাই তাকে পাইলট বলে ডাকতো। তার মৃত্যুতে পরিবার ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *