• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ইফতার, সনদ ও মাস্ক বিতরণ অনুষ্ঠান

অতিরিক্ত জেলা প্রশাসক সনদ দিচ্ছেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীকে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি
ফোরামের ইফতার, সনদ
ও মাস্ক বিতরণ অনুষ্ঠান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও বৃটিশ কাউন্সিলের প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ইফতার মাহফিল, ফাউন্ডেশন প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ ও মাস্ক বিতরণ অনুষ্ঠান করেছে। আজ ১৯ এপ্রিল মঙ্গলবার জেলা স্কাউট ভবনে ফোরামের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রবন্দ্রিনাথ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা। পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাছুমা আক্তার। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের কর্মকর্তাগণ ইতোমধ্যে একটি ফাউন্ডেশন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের মাঝে প্রধান অতিথি সনদ বিতরণ করেন। পাশাপাশি উপস্থিত সকলের মাঝে মাস্কও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *