ভৈরবে দুই বস্তা গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মো. সাদ্দাম হোসেন (৩০) কে আটক করেছে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। বস্তা দুটির মধ্য থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১৯ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন দাসের নেতৃত্বে একটি টিম উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মো. সাদ্দাম হোসেন এর বাড়ি ভৈরব পৌর শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকায়। সে মৃত আক্কাছ মিয়ার ছেলে।
ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন দাস জানান, সাদ্দাম হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। আজ ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপুর ব্রীজের কাছে মাদকদ্রব্য আনলোড করার সময় দুটি বস্তায় ২০ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেনকে হাতেনাতে আটক করি। পরে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।