• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

নানা কর্মসূচীর মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য আবদুর জব্বার সুমন, পৌর কৃষকলীগের সভাপতি বজলুর রহমান, নারান্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওবায়দুল্লাহ, চরফরাদী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আজিজুল হকসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *