• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে দুধে পানি, ৩ জনকে জরিমানা

প্রতীকী ছবি।

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে গাভীর তরল দুধে পানি মেশানোর দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল রোববার বিকালে হোসেনপুর পৌর সদর দুধ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা কালে ৩ অসাধু দুধ বিক্রেতার নিকট পানি মিশ্রিত দুধ পাওয়া যায়। খাদ্যে ভেজাল মিশানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ৩ জনকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন, উপজেলার নান্দানিয়া গ্রামের রশিদ, চৌদার গ্রামের দুলাল মিয়া ও পাকুন্দিয়ার উপজেলার চরকাওনা গ্রামের হামিদ মিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক নাহিদ সুলতানা ও নাজির কামরুল হাসান রুবেল উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *