• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মোবাইল ফোনে প্রমের নামে নরসিংদীর যুবতীকে ধর্ষণের মূল আসামী আটক

র‌্যাবের হাতে গ্রেফতার ধর্ষক আজহারুল ইসলাম -পূর্বকণ্ঠ

মোবাইল ফোনে প্রমের
নামে নরসিংদীর যুবতীকে
ধর্ষণের মূল আসামী আটক

# মোস্তফা কামাল :-

নরসিংদীর মনোহরদী এলাকার এক যুবতীকে (২০) মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে বেড়ানোর নাম করে কিশোরগঞ্জে এনে রাতভর ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় কথিত প্রেমিক কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে মামলার প্রধান আসামী মো. আজহারুল ইসলামকে (২২) র‌্যাব আজ ১৮ এপ্রিল সোমবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার মারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সহায়তাকারী আজহারের বন্ধু মামলার অপর আসামী একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাজন মিয়াকেও (২৫) গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহারের বর্ণনায় জানা যায়, ভিকটিমের সঙ্গে মাসখানেক আগে মোবাইল ফোনে আজহারুল ইসলামের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ এপ্রিল আজহারুল মেয়েটিকে নিয়ে ঘোরাফেরা করার জন্য কিশোরগঞ্জে আসতে বলে। মেয়েটি বাসযোগে এদিন বিকাল ৫টায় কিশোরগঞ্জের নতুন কারাগার মোড়ে নামলে তাকে নিয়ে আজহারুল ও তার বন্ধু রাজন শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরপর রাত ১০টার দিকে আজহারুল মেয়েটিকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে দনাইল গ্রামের একটি ভুট্টা জমিতে নিয়ে রাজনের সহায়তায় সারা রাত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এসময় রাজন ঘটনাস্থলের অদূরে পাহাড়ায় নিয়োজিত ছিল। পরদিন ৬ এপ্রিল সকাল ৬টার দিকে মেয়েটিকে এলাকার রাস্তায় ফেলে আজহারুল ও রাজন পালিয়ে যায়। মেয়েটি এলাকাবাসীকে ঘটনা জানালে তারা মেয়েটিকে একই গ্রামের মো. নাঈমের স্ত্রী রেশমা আক্তার রুমার জিম্মায় রাখেন। পরে এলাকাবাসীর সহায়তায় ৭ এপ্রিল রাতের প্রথম প্রহরে মেয়েটি বাদী হয়ে সদর মডেল থানায় আজহারুল ও রাজনকে যথাক্রমে ১নং ও ২ নং আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী)/০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা (মামলা নং ১৩/০৭-০৪-২২)মামলা রুজু করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন কুমার পাল জানিয়েছেন, ৭ এপ্রিল মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তার পরনের কাপড়ও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকেও ঘনটাস্থল পরিদর্শনসহ গোয়েন্দা তৎপরতা চলানো হয় বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান। এরই প্রেক্ষিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল আজ গভীর রাতে সদর উপজেলার মারিয়া এলাকা থেকে আজহারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সদর মডেল থাসায় সোপর্দ করা হয়েছে। অপর আসামী রাজনকে গ্রেফতারেরও চেষ্টা করা হচ্ছে বলে কোম্পানী কমান্ডার জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন কুমার পাল এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, আজহারুলের কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করা হবে, নাকি রিমান্ড চাওয়া হবে, এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *