• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ভাসমান, ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

# মো. আল আমিন টিটু :-

“শরীরচর্চা ও খেলাধুলায় নিজেকে সুস্থ্য রাখি, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে থাকি”- এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে ভাসমান, ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ক্রীড়া প্রেমীদের সংগঠন ভৈরব সাইকেল ফুটবল গ্রুপের উদ্যোগে প্রায় তিনশ মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও জনতা ব্যাংক দুর্জয় মোড় শাখার ম্যানেজার আব্দুস ছালাম। এছাড়াও সংগঠনের উপদেষ্টা মো. রুবেল আহমেদ, আলা উদ্দিন আলম, রিয়াদ আরেফিন কিরণ ও দেলোয়ার হোসেনসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সংগঠনের উপদেষ্টা রিয়াদ আরেফিন কিরণ জানান, ভৈরবে কর্মরত বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নিয়ে গঠিত ক্রীড়া প্রেমীদের এই সংগঠন বরাবরের মতো এবার ভাসমান, ছিন্নমূল ও পথ শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের এই মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *