• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে
৯৭৫ পিস ইয়াবাসহ দুই
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে র‌্যাব ৯৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে খবর পেয়ে র‌্যাবের একটি দল গতকাল রোববার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে আশুগঞ্জ টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির সাড়ে ৬ হাজার টাকাসহ ভৈরবের বাঁশগাড়ী এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৫) ও আসকর আলীর ছেলে মামুন মিয়াকে (২৭) আটক করেছে। এরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *