• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে বয়স্ক ভাতার কার্ড পেলেন ভিক্ষুক নূরুল ইসলাম

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

দীর্ঘ প্রতিক্ষার পর বয়স্ক ভাতার কার্ড পেলেন ভিক্ষুক নূরুল ইসলাম। হতদরিদ্র গৃহহীন ভিক্ষুক নূরুল ইসলাম কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত জলকত এর পুত্র।
নূরুল ইসলাম ভিক্ষাবৃত্তি করে দিনানিপাত করছেন। নি:সন্তান নূরুল ইসলাম গৃহহীন অবস্থায় হোসেনপুর সরকারি কলেজের বাইসাইকেল স্টোরে অস্থায়ী ভাবে বসবাস করছেন। এর আগে সে পৌরসভার ঢেকিয়া এলাকায় ১৭০০ দিন ড্রেনের মোটা পাইপের ভিতর অবস্থান করে ছিলেন।
তার করুন কাহিনী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। জাতীয় পরিচয়পত্র নং ৩৭৪৪৫৯৮৪৫৩। জন্ম তারিখ ১৯২৭ সালের ১৫ অক্টোবর।
রোববার (১৭ এপ্রিল) হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক গৃহহীন নূরুল ইসলামের হাতে ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মো: এহছানুল হক। এ সময় হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।
ভাতার কার্ড পাওয়ার পর নুরুল ইসলামের কাছে জানতে চাইলে সে বলেন, পবিত্র মাহে রমজানে ভাতার কার্ড পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *