ভৈরবে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৭ মার্চ রোববার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন, উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমি সুপার ভাইজার স্বপ্না বেগম প্রমুখ। এ সময় আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। পরে ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই মহান মুক্তিযুদ্ধের স্বীকৃতি স্বরূপ মুজিব নগর সরকার গঠনে বিকল্প ছিল না। মুজিব নগর সরকারের নেতৃত্বে কৌশলগত ও সময় উপযোগী দিক নির্দেশনার ফলে মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ও যুদ্ধের পর দেশ দ্রুত সফলভাবে এগিয়ে যায়।