• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ১

রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৬ এপ্রিল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় নাঈম (২০) নামের তার এক বন্ধুও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার গাংধোয়ারচর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। আহত নাঈম নামা মির্জাপুর গ্রামের রতন মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার রাত ৮টার সময় উপজেলার মির্জাপুর বাজারের একটি দোকানে সাইফুল ও তার বন্ধু নাঈম কাঠমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় নাঈম অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে সাইফুল এগিয়ে গেলে সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত নাঈমকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ. দা.) নাহিদ হাসান সুমন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *