• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

আশুগঞ্জে র‌্যাবের হাতে ৩৭৯ বোতল ফেনসিডিল নিয়ে দু’জন আটক

র‌্যাবের হাতে ৩৭৯ বোতল ফেনসিডলিসহ আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

আশুগঞ্জে র‌্যাবের হাতে
৩৭৯ বোতল ফেনসিডিল
নিয়ে দু’জন আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৭৯ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির ৭ হাজার টাকা ও একটি সিনজিচালিত অটোরিক্সাসহ ভৈরবের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। র‌্যাব-১৪ ভৈরবে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (১৬ এপ্রিল) আশুগঞ্জ উপজেলা রোডের রেল সেতুর নীচের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৩৭৯ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির ৭ হাজার টাকা ও একটি সিএনজিচালিত অটোরিক্সাসহ ভৈরবের পঞ্চবটি এলাকার দুলাল মিয়ার ছেলে আলমগীর (৩০) ও ধন মিয়ার ছেলে কালা মিয়াকে (২২) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ মাদক সংগ্রহ করে ব্যবসা করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *