• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক উদ্বোধন

# জোবায়ের হোসেন খান, তাড়াইল :-

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস হেল্প ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় তাড়াইল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
১০ এপ্রিল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি কার্যক্রমের মাধ্যমে তাড়াইল থানায় স্থাপিত এই ডেস্কের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ অন্যান্য রেঞ্জের ডিআইজি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদেন। তাছাড়াও রংপুর জেলা পুলিশ লাইনস, পীরগঞ্জ থানা ও মাগুরা সদর থানা সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত থাকেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের সব থানা ও পুলিশ লাইনস অনলাইনে (ওয়ানওয়ে) যুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করে।
এই কর্মসূচীর আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। দেশের ৬৫৯টি থানায় একটি বিশেষ কক্ষ নির্মাণ অথবা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উপযুক্ত পরিবেশে এ ডেস্ক তৈরি করা হয়েছে।
ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।
অত্র উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওসি জয়নাল আবেদীন সরকার উপস্থিত সকল নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন।
তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে এসব কর্মসূচী বাস্তবায়ন করছে, যা জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।
এই সময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি একেএস জামান সম্রাট, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান খোকন ভূইয়া, নির্বাহী পরিচালক আবু জাহেদ, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, নূর অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক, তাড়াইল থানার সকল পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *