• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জের হাওরে ধান কাটতে যাচ্ছে হার্ভেস্টার

ট্রাক্টরে চড়ে হাওরে যাচ্ছে কম্বাইন হার্ভেস্টার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের হাওরে ধান
কাটতে যাচ্ছে হার্ভেস্টার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে পাহাড়ি ঢলের পানি ঢুকে আগাম বন্যা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বহু জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা আধাপাকা ধানই কেটে ফেলতে বাধ্য হচ্ছেন। এখনও অধিকাংশ জমি বন্যার আশঙ্কা থেকে খানিকটা মুক্ত আছে। কিন্তু পানি আরও দ্রুত গতিতে ঢুকলে, পরিস্থিতি আরও অবনতি হলে হাওরের সমুদয় ধানই তলিয়ে যাবে। এখন অধিকাংশ আগাম জাতের ব্রিধান-২৮ পেকে উঠেছে। ফলে এসব জমির ধান যেন দ্রুত কেটে কৃষকের বাড়িতে নেয়া যায়, এর জন্য হাওরাঞ্চলে কয়েকদিন ধরে কম্বাইন হার্ভেস্টার মেশিন যাচ্ছে। প্রতিদিন সকালে একের পর এক ট্রাক্টরে করে এসব হার্ভেস্টার হাওরের দিকে নিতে দেখা যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম জানিয়েছেন, হাওরের কৃষকদের জন্য সরকার এসব হার্ভেস্টার ৭০ ভাগ ভর্তুকি মূল্যে সরবরাহ করছে। এসিআই কোম্পানির ‘ইয়ানমার’ ব্র্যান্ডের এসব কম্বাইন হার্ভেস্টার হাওরে পাঠানো হচ্ছে যেন পেকে ওঠা জমিগুলো দ্রুত কেটে ফেলা যায়। ইতোমধ্যে নিকলীর কিছু হাওরে কম্বাইন হার্ভেস্টারে ধান কাটা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখনও অধিকাংশ হাওরের ধান নিরাপদে আছে বলেও তিনি জানিয়েছেন। যদি বন্যা পরিস্থিতির আর অবনতি না ঘটে, আর যদি সপ্তাহখানেক সময় পাওয়া যায়, তাহলে সিংহভাগ ব্রিধান-২৮ জমি কেটে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে। এবছর জেলায় এক লাখ ৬৫ হাজার হেক্টররের মত জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই আবাদ হয়েছে এক লাখ ৩ হাজার হেক্টরে। মূলত হাওরাঞ্চলের জমিগুলোই প্রতি বছর বন্যার হুমকিতে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *