• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মোবাইল প্রেমের ফাঁদে ধর্ষণ কিশোরগঞ্জ থানায় মামলা

মোবাইল প্রেমের ফাঁদে ধর্ষণ
কিশোরগঞ্জ থানায় মামলা

# মোস্তফা কামাল :-

নরসিংদীর মনোহরদী এলাকার এক মেয়েকে (২০) মোবাইল ফোনে পরিচয় সূত্রে প্রেমের ফাঁদে ফেলে বেড়ানোর নাম করে কিশোরগঞ্জে এনে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কথিত প্রেমিক কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. আজহারুল ইসলাম (২২) এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে আজহারুলের বন্ধু রাজন মিয়ার (২৫) বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী)/০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা (মামলা নং ১৩/০৭-০৪-২২) দায়ের করেছে। মামলার এজাহারের একটি কপি র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খানও পেয়েছেন বলে জানিয়েছেন।
এজাহারের বর্ণনায় জানা গেছে, ভিকটিমের সঙ্গে মাসখানেক আগে মোবাইল ফোনে আজহারুল ইসলামের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তাদের মধ্যে মোবাইলে কথা হতো। গত ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টার দিকে আজহারুল মেয়েটিকে নিয়ে ঘোরাফেরা করার জন্য কিশোরগঞ্জ আসতে বলে। মেয়েটি সরল বিশ্বাসে বাসযোগে এদিন বিকাল ৫টায় কিশোরগঞ্জের নতুন কারাগার মোড়ে এসে নামে। সেখানে আজহারুল ও তার বন্ধু রাজনের সঙ্গে দেখা হয়। এরপর এরা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর আজহারুল মেয়েটিকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে দনাইল গ্রামে জামাল মিয়ার ভুট্টা জমিতে নিয়ে রাজনের সহায়তায় সারা রাত একাধিকবার ধর্ষণ করে। এসময় রাজন ঘটনাস্থলের অদূরে পাহাড়ায় নিয়োজিত ছিল। পরদিন বুধবার সকাল ৬টার দিকে মেয়েটিকে এলাকার রাস্তায় ফেলে আজহারুল ও রাজন পালিয়ে যায়। মেয়েটি এলাকাবাসীকে ঘটনা জানালে তারা মেয়েটিকে একই গ্রামের মো. নাঈমের স্ত্রী রেশমা আক্তার রুমার জিম্মায় রাখেন। পরে এলাকাবাসীর সহায়তায় বুধবার দিবাগত রাত ১২টার পর মেয়েটি বাদী হয়ে সদর মডেল থানায় আজহারুল ও রাজনকে আসামী করে মামলা রুজু করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার এসআই চন্দন কুমার পালকে। আসামী গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *