• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

একটি সন্তানের জন্য ১০ বছর অপেক্ষা অবশেষে জন্ম দিলেন একসাথে চার সন্তান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক নারী একসাথে চারটি সন্তান জন্ম দেওয়া নিয়ে হাসপাতাল ও এলাকায় জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ৬ এপ্রিল বুধবার দুপুরে বাজিতপুর বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে সিজারের মাধ্যমে লাকি আক্তার (২৮) নামের ওই নারী চার সন্তান জন্ম দেন। চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে। তারা সবাই সুস্থ আছে। তবে সন্তানের মা অসুস্থ থাকায় আইসিইউতে ভর্তি রয়েছে।
জানা যায়, কুলিয়ারচর পৌর সদর পশ্চিম গাইলকাটা গ্রামের মো. মুসা মিয়ার কন্যা লাকি আক্তার ও কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ফাইজুর রহমানের মধ্যে গত দশ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একটি সন্তানের আশার ঘুরেছেন অসংখ্য হাসপাতাল ও ডাক্তারের কাছে। অবশেষে তারা সন্তানের মুখ দেখলেন কিন্তু একসাথে চার সন্তান। আনন্দের এই খবরে যেনো আনন্দিত হতে পারছেন না, চার সন্তানের দরিদ্র পিতা ফাইজুর রহমান।
ফাইজুর রহমান সামান্য টেইলারে কাজ করেন। টেইলারের কাজ করে চার সন্তান লালনপালন নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে দুশ্চিন্তা।
ফাইজুর রহমান জানান, একটি সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি। অনেক হাসপাতাল ও ডাক্তার দেখিয়েছি। অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন এবং একসাথে চার সন্তানের বাবা হলাম। কিন্তু আমি সামান্য টেইলারে কাজ করে চার সন্তানের ভরন-পোষন কীভাবে করবো এই নিয়ে পড়েছি দুশ্চিন্তায়। এদিকে বাচ্চার মার অবস্থাও খুব একটা ভালো না, আইসিইউতে আছে এখনও। হসপিটালেও অনেক টাকা বিল আসবে। এছাড়া গত দশবছর অনেক হসপিটাল ও ডাক্তার দেখাতে গিয়ে আয়ের টাকা প্রায় সবাই খরচ হয়েছে সেখানে। এই মুহূর্তে বাচ্চার বাবা হতে পেরে আনন্দিত হলেও, চার বাচ্চার লালনপালনে নিয়ে আছি বেশ দুশ্চিন্তায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চার বাচ্চার মধ্যে তিন বাচ্চার ওজনই ২০০০ গ্রাম করে। এক বাচ্চার ওজন ১৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে এবং তাদের মা অসুস্থ বিধায় আইসিইউতে আছে। বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *