• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বেড়েই চলেছে পল্লী বিদ্যুতের লোডশেডিং

জোবায়ের হোসেন খান, তাড়াইল :-

কিশোরগঞ্জের তাড়াইলে পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রমজানের শুরু থেকেই লোডশেডিং বেড়েছে। বিশেষ করে, ইফতারি, তারাবীহ ও সেহরির সময় লোডশেডিং রুটিনে পরিণত হয়েছে।
তাড়াইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের তথ্য অনুযায়ী প্রতিদিন তারাবীহ নামাজের সময় বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট হলেও সরবরাহ ৪/৫ মেগাওয়াট মাত্র। ফলে দিনে ও রাতে ব্যাপক লো ভোল্টেজ ও লোডশেডিং দেখা দিচ্ছে।
স্থানীয় দোকানদার আবু তাহের জানান, প্রতিদিন লোডশেডিং এর কারণে আমাদের তারাবীহ পড়তে সমস্যা হয়। সারাদিন রোজা রেখে ইফতার তারাবীহ কোনটাতেই লোডশেডিং এর জন্য স্বস্তি পাই না। রোজার শুরু থেকেই এই অবস্থা।
তাড়াইল জোনাল অফিসের প্রকৌশলী আমিরুল ইসলাম জানান যে, সিলেট বিবিয়ানার গ্যাস কুপে সমস্যা থাকায় বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছিল। আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার গ্যাসের সমস্যা অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। আশা করি লোডশেডিং নিয়ন্ত্রণে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *