• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

প্রেমিকার আবদার পুরণে নিজের অপহরণে নাটক সাজায় তামিম

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরের প্রেমিকার ঘোরাঘুরির আবদার পুরণ করতে, প্রেমিকাকে নিয়ে নিজের অপহরণ করার নাটক সাজায় মো. তামিম মিয়া (২১) নামের এক যুবক। তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিন ও মোছা. আফিয়া খাতুনের ছেলে।
মোছা. আফিয়া খাতুন জানায়, গত পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে তার একটি নাম্বার থেকে ফোন আসে তার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ফোনের ওই পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ জানায়, যদি তার ছেলেকে জীবিত চায় তবে যেনো অতিদ্রুত এক লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নেয়।
এই ঘটনার পর অসহায় মা এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে ঘটনার দুইদিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ দীর্ঘ আরও তিনদিনের পরিশ্রমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ এপ্রিল বুধবার বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দুজনে এই অপহরণের নাটক সাজায়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা তাকে উদ্ধারের পর, কাউন্সিলিং করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *