• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

নবীনগরে পরকীয়ার জেরে খুন হন ফার্ণিচার ব্যবসায়ী সুমন

# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্ণিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় শরিফ মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ এপ্রিল বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, নিহত ফার্ণিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্ণিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল।
এক পর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। ৪ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এসময় শরিফ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরপর শরিফকে গ্রেফতারে অভিযানে নামে নবীনগর থানা পুলিশ। অবশেষে প্রযুক্তিগত সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *