• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে নতুন পানির মাছ ধরতে জালের পসরা

নজরুলের ঝাঁকি জাল দেখছেন ক্রেতারা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নতুন পানির
মাছ ধরতে জালের পসরা

# নিজস্ব প্রতিবেদক :-

আসছে বৃষ্টির মৌসুম। প্রাকৃতিক জলাশয়গুলো ভরে উঠবে টলটলে নতুন পানিতে। নতুন পানির সাথে আসবে ঝাঁকে ঝাঁকে নানা জাতের সুস্বাদু মাছ। আর এসব মাছ ধরার জন্য তৈরি হচ্ছে নাইলন সুতার নানা রকমের জাল।
হাওর, নদী আর খাল-বিল সমৃদ্ধ জেলা কিশোরগঞ্জ। সামনেই শুরু হবে ভারী বৃষ্টিপাত। আর বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে স্থানীয় বৃষ্টির পানির সঙ্গে আসবে পাহাড়ি ঢলের থৈ থৈ করা নতুন পানি। এসব পানির সাথেই আসবে নানা জাতের স্থানীয় প্রজাতির সুস্বাদু মাছ। গ্রামের পেশাদার জেলে ছাড়াও কৃষক আর সৌখিন মাছ শিকারিরা এই মৌসুমটার জন্য অপেক্ষা করেন সারা বছর। নানা জাতের জাল আর বাঁশ-বেতের ফাঁদ পেতে ধরবেন সুস্বাদু এবং আকর্ষণীয় এসব মাছ।
বর্ষায় মাছ ধরার জালের মধ্যে রয়েছে খরা জাল, ধর্ম জাল, ঠেলা জাল, বেড় জাল আর ঝাঁকি জাল। খরা জাল আর ধর্ম জাল একটি নির্দিষ্ট জায়গায় খুঁটি পুঁতে পেতে রাখতে হয়। কিন্তু ঝাঁকি জাল থাকে শিকারির বাহুতে। তিনি এটি নিয়ে বিভিন্ন জলাশয়ে ছুটতে থাকেন। আর সুযোগমত মুন্সিয়ানা কায়দায় হাওয়ায় ভাসিয়ে জলাশয়ে ছুড়ে মেরে আটকে ফেলেন বড় মাছ থেকে শুরু করে ছোট মাছের ঝাঁক। ঝাঁকি জাল যে কোন ছোটবড় জলাশয়ে সহজেই ব্যবহার করা যায়। খরা জাল বেশ বড়। এটি ব্যবহার করেন মূলত মৎস্যজীবীরা। কিন্তু ঝাঁকি জাল প্রধানত পরিবারের চাহিদা পূরণের জন্য মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। তবে কিছু অপেশাদার মৌসুমি মৎস্যজীবী অবশ্য ঝাঁকি জালে মাছ ধরে বাজারে বিক্রিও করে থাকেন।
এখন বাজারে বা বিভিন্ন জনবহুল জায়গায় বিক্রি হচ্ছে হাতে বোনা বিভিন্ন জাতের জাল। হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের নজরুল ইসলাম জাল বুননে খুবই দক্ষ। তিনি বেশ কিছু জাল নিয়ে বিক্রি করতে আসেন জেলা সদরের আদালত প্রাঙ্গনে। কয়েকটি জাল দর্শনীয় ভঙ্গিতে ঝুলিয়ে রাখেন। আদালতে আসা লোকজন সেগুলি কিনে নিয়ে যান। নজরুল জানান, তার কাছে কয়েক রকম দামের ঝাঁকি জাল রয়েছে। মান ও আকার ভেদে একেকটি জাল ২ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি করেন। মাসে তিনি চারটি জাল বুনতে পারেন। কেবল আদালত এলাকা নয়, তিনি বিভিন্ন সাপ্তাহিক হাটেও এসব জাল বিক্রি করতে যান। লাভও হয় মোটামুটি ভালই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *