• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জের র‌্যাবের ময়মনসিংহে অভিযান, জব্দ ৩৫৫০ ইয়াবা

র‌্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী জালাল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের র‌্যাবের
ময়মনসিংহে অভিযান
জব্দ ৩৫৫০ ইয়াবা

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে খবর পেয়ে কিশোরগঞ্জের র‌্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ঈশ্বরগঞ্জের আঠাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ পার্শ্ববর্তী তেলুয়ারি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে জালালকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *