• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় ক্যান্সার আক্রান্তদের মাঝে ১৩ লাখ টাকার চেক বিতরণ

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ১৩ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২৬ জনের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে ২৬ জন অসহায়-দরিদ্র রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩ জনের প্রত্যেকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *