• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি- এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরবে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আজ ৬ এপ্রিল বুধবার উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ক্রীড়া সংস্থার সদস্য পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল আলম মইন, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুণ আলম আজাদ, সদস্য হাজী সেলিম, বাবুল মিয়া, মনির হোসেন, তৌফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জঙ্গি ও মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যাশায়ই আমাদের লক্ষ্য। দেশকে মাদকমুক্ত করতে যুব সমাজের প্রথম হাতিয়ার হলো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া। খেলাধুলায় মনোযোগী হলেই যুব সমাজ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে। উপজেলা প্রশাসন ক্রীড়া সংস্থার মাধ্যমে সারা বছর কোন না কোন খেলা দিয়ে যুব সমাজকে মাতিয়ে রাখে। কখনো ক্রিকেট, কখনো ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করতে যাচেছ উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *