• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

নিম্নমানের বাঁধের অভিযোগ কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে ডুবন্ত ফসল কাটছেন কৃষক

নিজ উদ্যোগে মাটি ফেলে বাঁধ উঁচুর করার চেষ্টা এলাকাবাসীর -পূর্বকণ্ঠ

নিম্নমানের বাঁধের অভিযোগ
কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে
ডুবন্ত ফসল কাটছেন কৃষক

# মোস্তফা কামাল :-

গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যার আলামত দেখা দিয়েছে। কৃষকদের মনে বোরো ফসল হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ আধাপাকা ধান কেটে ফেলছেন। এবার ২০২১-২২ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জেলার ৮টি উপজেলায় ৯৬ দশমিক ৩৭ কি.মি বাঁধ নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছিল। আর গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব বাঁধের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। অথচ কোথাও কোথাও এখনও বাঁধ নির্মাণ সম্পন্ন হয়নি বলে জানা গেছে। এছাড়া এসব বাঁধের মান নিয়েও অভিযোগ উঠতে শুরু করেছে। রক্ত পানি করা ফসল রক্ষার জন্য অনেক এলাকায় জনগণ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ রক্ষায় নিজ উদ্যোগে সংস্কার করছেন, মাটি ফেলছেন। কোথাও কোথাও বাঁশ আর চাটাইয়ের বেড়া দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) ইটনার হাওরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্যই দেখা গেছে।
কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বঞ্চলীয় ৭ জেলার হাওরাঞ্চল দেশের অন্যতম বোরো উৎপাদনকারী এলাকা। আর এই হাওরাঞ্চলের ফসল প্রতি বছরই আগাম বন্যার হুমকিতে থাকে। যে কারণে সরকার প্রতি বছর মোটা অঙ্কের বরাদ্দ দেয় ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য। আর এই বাঁধ নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট উপজেলা প্রশসন ও পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে বাঁধের কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু প্রতি বছরই আগাম বন্যা হয় না বলে বাঁধের মান যাচাইয়ের সুযোগ থাকে না। যে বছর বন্যা হানা দেয়, সেবছরই বন্যা নিয়ন্ত্রণে এসব বাঁধের কার্যকারিতা বা সক্ষমতার বিষয়টি সামনে আসে।
২০১৬-১৭ বোরো মৌসুমে স্মরণকালের ভয়াবহ আগাম বন্যায় বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোণা আর ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সকল হাওরের ধানই নষ্ট হয়ে গিয়েছিল। তখনও এসব বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে আসে। কোন কোন কর্মকর্তাকে শাস্তির আওতায়ও নেয়া হয়। প্রায় প্রতি বছরই এসব বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে। ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের চেয়ারম্যান মো. দারুল ইসলাম এ প্রতিনিধিকে জানিয়েছেন, তার এলাকায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণে অত্যন্ত নিম্ন মানের কাজ করেছে। এখনও সব জায়গায় বাঁধের কাজ শেষই হয়নি। হাওরের ঝুঁকিপূর্ণ নীচু এলাকায় বাঁধ না বেঁধে তুলনামূলক উঁচু এলাকায় তারা বাঁধের কাজ করেছে, যেন কম মাটি দিয়ে কম খরচে প্রকল্প শেষ করা যায়। এছাড়া প্রকল্প এলাকায় কোন সাইনবোর্ডও নেই। ফলে প্রকল্পের বিবরণ বা প্রকৃতি সম্পর্কে জানারও কোন সুযোগ নেই। এ ব্যাপারে কথা বলার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

ডুবে যাওয়া জমির আধাপাকা ধান কাটছেন কৃষকরা -পূর্বকণ্ঠ

চেয়ারম্যান দারুল ইসলাম জানান, তার ইউনিয়নে আনুমানিক ৭ হাজার একর বোরো জমি রয়েছে। এর মধ্যে ৯০ ভাগ জমিই হুমকিতে রয়েছে। ১০ ভাগ জমি উঁচু এলাকায় রয়েছে বলে সেগুলি মোটামুটি নিরাপদ। তবে বেশি পানি উঠলে সেগুলিও তলিয়ে যেতে পারে। এলাকাবাসী হাওরের বাঁধগুলো নিজ উদ্যোগে সংস্কার করে যাচ্ছেন। চেয়ারম্যানও তাতে সহায়তা করছেন বলে জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম জানিয়েছেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, তিনি এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান সোমবার ইটনা এবং মিঠামইনের বিভিন্ন হাওর ও বাঁধ পরিদর্শন করেছেন। এসময় কয়েকটি বাঁধ ঝুঁকিপূর্ণ দেখা গেছে। বিশেষ করে ইটনার জিওলের বাঁধটি বেশ দুর্বল মনে হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গভীর রাত পর্যন্ত সেখানে উপস্থিত থেকে সংস্কার কাজ করেছেন। পানি উন্নয়ন বোর্ড ৭৩টি বাঁধের জন্য ১৩ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ পেয়েছিল। তিনি জানান, পানি ঢুকে যাওয়ায় হাওরে প্রায় সাড়ে ৩শ’ হেক্টর জমির আধাপাকা ধান ইতোমধ্যে কৃষকরা কেটে ফেলেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার জেলা প্রশাসকের সভাপতিত্বে জুম মিটিংয়ে জানানো হয়েছে, আসাম এবং মেঘালয়ে বিগত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি। ফলে নেত্রকোনার খালিয়াজুড়ি হাওরে পানি কিছুটা বাড়লেও সুনামগঞ্জে কিছুটা কমেছে। আর নতুন করে বৃষ্টিপাত না হলে কিশোরগঞ্জের হাওরে কোন বিপদ হবে না। অন্তত ৪ দিন সময় পেলে আগাম জাতের ‘ব্রিধান-২৮’ পেকে যাবে। তখন স্বাভাবিক নিয়মেই ধান কাটা শুরু হয়ে যাবে বলে উপ-পরিচালক ধারণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *