• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জ শহরে হিজরাদের চাঁদাবাজি পুলিশী হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

লাঠি হাতে হিজরা দলের একাংশ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরে
হিজরাদের চাঁদাবাজি
পুলিশী হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

# নিজস্ব প্রতিবেদক :-

বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ সড়কে, বিশেষ করে রথখলা এলাকায় সংঘবদ্ধ হিজরাদের চাঁদাবাজি চলছে। তাদের বেপরোয়া আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি আর গালাগালিতে পথচারী আর ক্রেতা থেকে দোকানি, সবাই অতীষ্ঠ। আজ ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরের আগে আকস্মিক ৫০-৬০ জন হিজরা সংগঠিত হয়ে লাঠি হাতে পুরো ঈশাখাঁ সড়কে ছুটোছুটি করতে থাকে। তখন এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এলাকাটিতে অসংখ্য পোশাকের দোকান ও শপিং মল থাকায় এখন থেকেই মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত। ফলে পথচারী এবং ক্রেতা-বিক্রেতা সবার জন্যই এক ধরনের আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশের দু’টি দল পাঠানো হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ। তারা গিয়ে হিজরাদের লাঠিসোটা জব্দ করে থানায় নিয়ে যায় এবং হিজরাদের ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *