• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার ধর্ষক আতিক -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার
প্রধান আসামী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাব আতাউর রহমান আতিক (৪৫) নামে কিশোগঞ্জের এক ১২ বছরের শিশুর গণধর্ষণের প্রধান আসামীকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গত ৩১ মার্চ বিবাদী কটিয়াদী উপজেলার বাঘবেড় গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো. আতাউর রহমান আতিক একই গ্রামের ভিকটিম এবং ভিকটিমের বড় ভাইকে (১৩) দাওয়াত খাওয়ার জন্য কিশোরগঞ্জ সদরে আনিছের ওরফে আনাছের (৪৫) বাসায় নিয়ে আসেন। আতিক ও আনিছ ভিকটিমকে ধর্ষণ করার পরিকল্পনামত পূর্বপ্রস্তুতি নিয়ে রাখেন। শিশুদেরকে আনিছের বাসায় গেলে আনিছ তাদেরকে চেতনা নাশক ওষুধ মিশ্রিত দই ও মিষ্ট খেতে দেন। এগুলি খাওয়ার পরপরই শিশু দু’টি অচেতন হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরলে দেখতে পায় আতিক তাকে ধর্ষণ করছেন। ভিকটিম বাধা দিলে আনিছ তাকে ছুরির ভয় দেখান এবং উভয়ই তাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রাম্য সালিশের মাধ্যমে আতিককে ৩ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু আতিক জরিমানার টাকা পরিশোধ না করে এলাকা ছেড়ে পালিয়ে যান এবং টাকা দিতে অসম্মতি জানান। এদিকে ভিকটিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রুবেল নামে আতিকের এক প্রতিবেশী তাকে নিয়ে কিশোরগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীত রুবেল ভিকটিমের পক্ষ থেকে আতিকের কাছে মোবাইল ফোনে জরিমানার টাকা দাবি করলে আতিক র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পে গিয়ে অপহরণের একটি মিথ্যা অভিযোগ করেন। র‌্যাব অপহরণের অভিযোগটি তদন্ত শুরু করলে শেষ পর্যন্ত গণধর্ষণের আলামত পায়। এরই প্রেক্ষিতে রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে গণধর্ষণের প্রধান আসামী আতাউর রহমান আতিককে (৪৫) গ্রেফতার করে। অপর আসামী আনিছ পলাতক রয়েছেন।
এ ঘটনায় আতিক ও আনিছের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। আতিককে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আনিছকে ধরার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *