• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে অটিস্টিক শিশুকে আর্থিক সহায়তা প্রদান

# জোবায়ের হোসেন খান, তাড়াইল :-

কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নূর অটিজম বিদ্যালয় এর উদ্যোগে অটিস্টিক শিশু আব্দুল্লাকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিশু আব্দুল্লার মা সুরমা আক্তারের নামে এই চেক ইস্যু করা হয়। ৩ এপ্রিল রোববার বিকাল ৪টার দিকে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন শিশু আব্দুল্লার অভিভাবকের হাতে এই চেক তুলে দেন।
এই সময় নূর অটিজম বিদ্যালয় এর প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান বলেন, প্রতিবন্ধী শিশুদের এই সহায়তা অব্যাহত থাকবে। আশা করি সমাজের বিত্তশালীরা ও সরকার এগিয়ে আসবে। তাহলে আমরা প্রতিবন্ধীদের কল্যাণে আরো ভাল কিছু করতে পারব।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. খোকন ভূইয়া, নির্বাহী পরিচালক আবু জাহেদ, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সংবাদ কর্মীগণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *