• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কাজলের সখের কবুতর

# মোস্তফা কামাল :-

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী অনেক পাখিই লালন করা বা কেনাবেচা করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু রাজহাঁস, পাতিহাঁস, মুরগি এবং কবুতর পাখি হলেও এগুলি মানুষ আদিকাল থেকেই খাবার মাংস বা ডিমের যোগানের জন্য লালন করে আসছে। বাজারে এগুলি বিক্রির জন্য আলাদা মহালই থাকে। আবার কোয়েল, টার্কি মুরগি এবং তিতিরের মত বিদেশী কিছু পাখিও বাংলাদেশের মানুষেরা লালন করে থাকে।
কথায় আছে, ‘বারো মাসে তের জোড়া’। অর্থাৎ, কবুতর এমন একটা পাখি, যা বারো মাসে ১৩ জোড়া বাচ্চা ফোটায়। অনেক খামারি আছেন যারা ২০ জোড়া ৩০ জোড়া কবতুর লালন করেন। তারা টিন বা কাঠের তৈরি সারিবদ্ধ খুপ স্থাপন করে রাখেন। মালিকের দেয়া খাবার গ্রহণের পরও এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ওখানে ঘুরে ঘুরে খাবার গ্রহণ করে। দিনশেষে কবুতরগুলো ঝাঁক বেঁধে তাদের খুপে ফিরে আসে। পাখার ঝাপটানির শব্দ আর বাকবাকুম স্বরধ্বনিতে তখন যেন পুরো বাড়ি মুখরিত থাকে। কটিয়াদী উপজেলার মানিকখালী বাবুর্চিপাড়া এলাকার কাজলও এরকমই একটি ছোট্ট খামার শুরু করেছেন। আপাতত ৬ জোড়া কবুতর আছে। এর থেকে সংখ্যা দ্রুতই আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কবুতর বেশ ভিতু পাখি হলেও কখনও কখনও মালিকের আদরে এরা ঘরের ভেতরে গিয়েও খাবার গ্রহণ করে। মালিকের খুব কাছে বসেও খাবার খেয়ে থাকে। কাজলের বাড়িতে এরকম দৃশ্যই দেখা গেছে। এদের খাবার হিসেবে গম, ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে ঘরে রেখে দেয়া হয়েছে। ঘরের সামনেই এগুলি ছিটিয়ে দেয়ার পর কবুতরগুলো মাটিতে নেমে এসে দৃষ্টিনন্দন ভঙ্গিতে ফুলের পাঁপড়ির মত বিন্যস্ত হয়ে খেতে থাকে। কাছে গিয়ে ছবি তোলার পরও এদের কোন ভ্রুক্ষেপ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *