• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হাওর উপজেলা ইটনায় বহু বোরো ধান পাহাড়ি বন্যায় তলিয়ে গেছে

এলংজুড়ির বামইনচর বিলের ধান কেটে ফেলার দৃশ্য -পূর্বকণ্ঠ

হাওর উপজেলা ইটনায়
বহু বোরো ধান পাহাড়ি
বন্যায় তলিয়ে গেছে

# মোস্তফা কামাল :-

ভারতের উতর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি বন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার বহু বোরো জমি তলিয়ে গেছে। আগাম জাতের ব্রিধান-২৮ জাতের ধান কাটা শুরু করতে আরও সপ্তহখানেক বাকি। কিন্তু ফসল হারানোর ভয়ে অনেকে আধাপাকা ধানই কেটে ফেলছেন। তবে অধিকাংশ হাওর এখনও নিরাপদে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম জানান, তিনি আগাম বন্যার খবর পেয়ে জেলা খামারবাড়ি থেকে দু’জন কর্মকর্তাকে হাওরে পাঠিয়েছেন সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য। সপ্তাহখানেক সময় পেলে নীচু জমির ব্রিধান-২৮ জাতের ধান কাটা শুরু হয়ে যাবে। তবে এখন পর্যন্ত প্রায় ২৫০ একর জমিতে কিছু পানি ঢুকেছে বলে তিনি খবর পেয়েছেন। পানি আর বৃদ্ধি পাচ্ছে না। ফলে বেশিরভাগ হাওরই এখনও নিরাপদে রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্বল কুমার সাহা সাংবাদিকদের কাছে জানিয়েছেন, আনুমানিক ৮শ থেকে ৯শ’ হেক্টর জমিতে পানি ঢুকেছে।
এদিনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. মতিউর রহমান জানিয়েছেন, তিনি ইটনায় অবস্থান করছেন। প্রধান হাওরগুলোতে পানি ঢোকেনি। নদীর পাড়ের কিছু জমি তলিয়ে গেছে। আসাম এলাকায় রোববার (৩ এপ্রিল) বিকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। তবে পরবর্তীতে চেরাপঞ্জি এলাকায় বৃষ্টিপাত হলে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোগঞ্জের হাওরে পানি ঢোকার আশঙ্কা থাকবে বলে তিনি জানিয়েছেন। বৃষ্টিপাত না হলে ভয়ের কোন কারণ নেই। ধরনের কোন ক্ষয়ক্ষতি হবে না বলে তিনি মনে করছেন। তিনি আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন।
তবে ইটনার ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার দাস সাংবাদিকদের জানান, তার ইউনিয়নের চারটি হাওর হাপানিয়া, রামপুরের চর, চরপাড়া এবং কাটইর হাওরে অন্তত ৪শ’ একর জমির ধান তলিয়ে গেছে। বাদলা ইউপি চেয়াম্যান আদিলুজ্জামান ভূঞা জানান, তার ইউনিয়নের বড়চাপড়া হাওরে দুশ’ থেকে তিনশ’ একর জমিতে পানি উঠেছে। অন্যান্য হাওরে এখনও পানি ঢোকেনি। তবে ধান কাঁচা থাকায় কৃষকরা এখনও ধান কাটতে যাচ্ছেন না। এগুলি ব্রিধান-২৮ জাতের ধান। তবে একটু উঁচু জমিতে ব্রিধান-২৯ আবাদ করা হয়েছে। বেশি পানি আসলে সেগুলিও ডুবে যাবে বলে তিনি জানান। অন্যদিকে এলংজুড়ি ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া জানান, তার ইউনিয়নে নদী সংলগ্ন কিছু জমিতে পানি উঠেছে। প্রধান প্রধান হাওরগুলোতে এখনও পানি ঢোকেনি। তবে এসব হাওরের ফসল রক্ষা বাঁধগুলো দ্রুত সংস্কার করা হলে ধান রক্ষা করা সম্ভব হবে। ইটনা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও তার এ ব্যাপারে কথা হয়েছে বলে জানিয়েছেন।
২০১৬-১৭ বোরো মৌসুমেও এই সময়ে পাহাড়ি ঢলে বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার সমস্ত হাওরের বোরো ধান আকস্মিক আগাম বন্যায় তলিয়ে গিয়ে সম্পূর্ণ ধংস হয়ে গিয়েছিল। সেসময় আগাম বন্যার এরকম ভয়ঙ্কর রূপ দেখা গেছে, দু’তিন দিনের মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আর নিকলীর প্রায় সকল হাওরের জমি একেবারে সম্পূর্ণ তলিয়ে গিয়েছিল। ওই বছর ইটনায় ২৭ হাজার ৬৬৫ হেক্টর, অষ্টগ্রামে ২৪ হাজার ২১২ হেক্টর, মিঠামইনে ১৬ হাজার ৩০০ হেক্টর এবং নিকলীতে ১৫ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। তখন সরকারী খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে হাওরের লাখ লাখ কৃষককে বাঁচিয়ে রাখা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল এবং বেসরকারী সংস্থাও সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছিল।
এবার বন্যার আতঙ্কের পাশাপাশি অনেক ব্রিধান-২৮ জমিতে নেকব্লাস্ট রোগ হয়ে ধানের শীষ ভেঙে গিয়ে শুকিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সাইফুল আলম জানান, এখন পর্যন্ত ২৫ একরের মত জমি নেকব্লাস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিশোরগঞ্জের কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন জানিয়েছেন, উদ্ভাবিত জাত ব্রিধান-২৮ ধানটিতে কয়েক বছর ধরে ছত্রাকজনিত নেকব্লাস্টসহ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে ব্রিধান-২৮ থেকেও বেশি ফলন হয়, এরকম কিছু নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। কৃষকদেরকে এসব জাত আবাদ করার পরামর্শ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *