• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

ধর্ষক আবু সাঈদ।

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২ এপ্রিল শনিবার রাতে উপজেলার আহুতিয়া বালিয়াপাড়া গ্রাম থেকে ধর্ষক আবু সাঈদকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।
মামলা সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের আহুতিয়া বালিয়াপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে আবু সাঈদ ২ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে ছাত্রীকে ফুসলিয়ে তুলে নিয়ে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার বিষয়ে ওই শিক্ষার্থী তার মাকে জানালে স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে নিয়ে গত ২ এপ্রিল শনিবার রাতে আবু সাঈদকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসির নির্দেশে আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন একদল পুলিশ নিয়ে ওইদিন রাতেই ধর্ষক আবু সাঈদকে গ্রেফতার করে।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, আবু সাঈদ আমার মেয়েটিকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ বিষয়ে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হই। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ আমার মেয়েকে ধর্ষণ করেছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ৩ এপ্রিল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *