• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব’র পিতা আর নেই

# মিলাদ হোসেন অপু :-

দৈনিক যায় যায় দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি ও বেসরকারি টেলিভিশন বাংলাভিশন এর ভৈরব প্রতিনিধি, রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব এর সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব’র পিতা বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. নলিনী রঞ্জন দাস আর নেই। তিনি আজ ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩ এপ্রিল রোববার দুপুরে তার গ্রামের বাড়ি ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের পাঁচঘর হাটি এলাকায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কোদালকাটি নদী তীরবর্তী শ্মষানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়। শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো এক নজর দেখতে শিমুলকান্দি এলাকায় ছুটে যান।
ডা. নলিনী রঞ্জন দাসের মৃত্যুতে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব এর অধ্যক্ষ শরীফ আহমেদ, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান সম্পাদক সোহেল সাশ্রু গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *