• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় ১৫শ শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫শ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল রোববার দুপুরে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিনের উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিন মাস্টারের সঞ্চালনায় সভায় হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুখলেছুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামছুল আলম শাহীন, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু, রাজন সরকার, সাখাওয়াত হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে আমি জনসচেতনতামূলক লিফলেট, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস, পিপিই, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও পৌরসদরের জনবহুল এলাকায় হাত ধোয়ার বেসিন স্থাপনসহ এলাকার দরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *