• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

নূরুল মিল্লাত সভাপতি এম.এ হান্নান সম্পাদক কুলিয়ারচর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নূরুল মিল্লাত’কে সভাপতি ও এম.এ হান্নান’কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কুলিয়ারচর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ২ এপ্রিল শনিবার সন্ধ্যায় কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৪২৬ জন ডেলিগেট সদস্যদের মধ্য থেকে উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম.এ হান্নান এর নাম ঘোষণা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)। এছাড়া ৬৩৯ জন ডেলিগেট সদস্যদের মধ্য থেকে পৌর বিএনপি’র সভাপতি হিসেবে পৌর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে পৌর বিএনপি’র সদস্য সচিব মো. শাহাদাত হোসেন শাহ আলমের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হুসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউছ, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ খান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, মো. নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম, ভৈরব উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক হাজী মো. শাহীন, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মজিবুর রহমানসহ কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *