ভৈরবে পবিত্র রমজানুল মোবারকের আগমন উপলক্ষ্যে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২ এপ্রিল শনিবার সকাল ১০টায় ভৈরব উপজেলার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার ব্যবস্থাপনায় এই র্যালির আয়োজন করা হয়। মাহে রমজান উপলক্ষ্যে সকাল থেকে নেতাকর্মীরা ভৈরব বাসস্ট্যান্ড ফল মার্কেটের সামনে জমায়েত হতে শুরু করে। পরে ওই স্থান থেকে র্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু সরণি এলাকা প্রদক্ষিণ করে ভৈরব বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি পীরে তরিকত শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম এর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত সভাপতি ছাত্রসেনা মোহাম্মদ সাইফুদ্দিন, ভৈরব উপজেলার ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আল-মামুন, পীরে তরিকত হযরত মাওলানা ক্বারী উছমান গণি আল-ক্বাদেরী, পীরে তরিকত খন্দকার রুহুল আমীন আল-ক্বাদেরী, ভৈরব ফল ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী মুহাম্মদ আবুল কালাম, ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব রায়হান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আহমাদ আলী আল-মাইজ ভান্ডারী, সৈয়দ আব্দুর রউফ সুন্নিয়া দাখিল মাদরাসা সুপার হযরত মাওলানা এমদাদুল হক্ব বখশী, বায়তুল লতিফ জামে মসজিদ খতিব হযরত মাওলানা রহমতুল্লাহ কামাল সাহেব, হযরত মাওলানা মুনিরুজ্জামান ভূইয়া, পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী, হযরত মাওলানা এমদাদুল হক্ব বাজিতপুরী, হযরত মাওলানা বাহার উদ্দীন আশরাফী, হযরত মাওলানা হাফেজ আবু তালহা, হযরত মাওলানা রহমতুল্লাহ সালেহী, হযরত মাওলানা আলিম উদ্দীন মুজাহেদী।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা অর্থ-সম্পাদক মাসুদুর রহমান জলীলী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদ দপ্তর সচিব খন্দকার মুফতী মোবারক হোসাইন ক্বাদেরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক জি.এম. মামুনর রশিদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা বিল্লাল হোসাইন মোজাহেদী ও সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা হাফেজ জসিম উদ্দীন, বাংলাদেশ ইসলামী যুবসেনা ভৈরব উপজেলার আহ্বায়ক যুবনেতা মাওলানা আবু হানিফ বাদল ও যুগ্ম-আহ্বায়ক যুবনেতা মুহাম্মদ আলাউদ্দীন আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ-সম্পাদক যুবনেতা মুহাম্মদ আরিফ নেওয়াজ, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দিন, যুবনেতা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, যুবনেতা মুহাম্মদ সুলতান মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ভৈরব উপজেলার আহবায়ক ছাত্রনেতা মুফতী মুহাম্মদ সালাহউদ্দীন, সদস্য-সচিব ছাত্রনেতা মুহাম্মমদ মোজাক্কির হোসাইন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানুল মোবারক হিজরী সনের মাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস। যেই মাসে আল্লাহ রাব্বুল মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ মানবজাতীর মহান সংবিধান পবিত্র কুরআনুল কারীম নাজিল করেন। যার কারণে এই মাসকে কুরআন নাজিলের মাস বলা হয়। এই মাসে ঈমানদার রোজাদারগণ সাহরী ইফতার তারাবী, কুরআন খতমসহ বিভিন্ন ইবাদত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামীনও হাদিসে কুদসীতে বলেছেন, “রোজা আমার জন্য আর আমিই তার প্রতিদান দেবো”। পরে সভাপতির সমাপনি বক্তব্য প্রদান শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে স্বাগত র্যালি সমাপ্তি ঘোষণা করা হয়।