• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ মার্চ বুধবার পৌর শহরে ২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ১ ও ২নং ওয়ার্ডের বয়স্ক ও বিধবাদের মধ্যে এই ভাতা কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, ১ ও ২নং ওয়ার্ডে প্রায় ৫শ বয়স্ক ও বিধতাদের মাঝে ৬ মাসের ভাতা একত্রে ৩ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে। দেশের বয়োজেষ্ঠ্য দুস্থ ও স্বল্পো উপার্জনক্ষম অক্ষম বয়স্ক জনগোষ্ঠি প্রায় ৫৭ লাখ মানুষ এর আওতায় রয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মধ্যে প্রায় ২৪ লাখ ৭৫ হাজার ভাতাভোগী রয়েছে।
ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বয়স্ক ও বিধবাদের ভাতার কার্যক্রমটি সুন্দর ও শৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে। প্রত্যেক মানুষ তার স্বহস্তে এই ভাতা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *