• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে ডাকাতির
প্রস্তুতিকালে ৩ আন্তঃজেলা
দুর্ধর্ষ ডাকাত সদস্য গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সদর থানার পুলিশের হাতে আন্তঃজেলা ডাকাত দলের তিন দুর্ধর্ষ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের প্রত্যেকের নামে অন্তত ১২টি করে মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ দাউদ। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে  সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি ও পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্য অভিযান চালিয়ে ময়মনসিংহের কৃষ্টপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে বকুল মিয়া ওরফে ফখরুল, একই এলাকার মৃত আবুল কালামের ছেলে সোহেল ওরফে টুইন্না সোহেল ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার জেটিয়ারবর গ্রামের মৃত ছিদ্দিকের ছেলে হৃদয় ওরফে রহমত হৃদয়কে গ্রেফতার করেছেন। অন্যরা অভিযানের সময় পালিয়ে গেছে। অভিযানে চাপাতি ও রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এসআই তোফায়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদেরও ধরার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *