• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতের দিকে উপজেলার রামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি রামপুর বাজারে দোকান দিয়ে মোবাইল মেরামতের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে নিজের দোকানে বসে কাজ করছিলেন আবুল কাশেম। রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানের মেঝেতে পড়েছিলেন তিনি। আশেপাশের দোকানের লোকজন তার কোনো সাঁড়া শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখেন মেঝেতে পড়ে আছেন কাশেম। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেমের সম্পর্কে চাচা হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *