• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব জগন্নাথপুর ব্রহ্মপুত্র নদ থেকে কবির মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ-পুলিশ। ২৫ মার্চ শুক্রবার রাত ৯টায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত কবির মিয়া পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কবির মিয়া নিখোঁজ হয়। কবির শারীরিক ভাবে অসুস্থ্য। মৃগী রোগের কারণে এর আগেও স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করেছে। ২৫ মার্চ রাতে স্থানীয়রা নদে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে ভৈরব নৌ পুলিশের উপপুলিশ পরিদর্শক রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভৈরব নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাসেল মিয়া জানান, ওই এলাকায় নদে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কবির মিয়া তিন দিন যাবত দিন যাবৎ নিখোঁজ ছিল। তার পরিবার পুলিশকে জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *