• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫১ বছরে পদার্পণ করায় দিনটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৬ মার্চ দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করা হয়। এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র‌্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব প্রেসক্লাব অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন উপহার প্রদান করা হয়। সকাল ১১টা ৩০ মিনিটে বিনা টিকিটে মধুমতি ও দরশন সিনেমা হলে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করেন। এতে স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা, প্রীতিভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু হলরুমে।
বাদ যোহর বা সুবিধামত সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বিকাল ৪টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় (উপজেলা প্রশাসন বনাম বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ)। সন্ধ্যা ৬টায় উপজেলা বঙ্গবন্ধু হলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী করে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *