ভৈরবে সামাজিক সংগঠন বিবেকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে রাজনগর কারিগরি ও বাণিজ্য কলেজ প্রাঙ্গনে সামাজিক সংগঠন বিবেকের সভাপতি মো. সোহরাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টরস ক্লাব অব ভৈরব এর সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবীর।
জানা যায়, ৯ জন ডাক্তার নিয়ে দিনব্যাপী বিভিন্ন অসহায়, অসুস্থ্য অবাল বৃদ্ধা-বনিতাদের চিকিৎসা দেয়া হয়েছে।
প্রধান অতিথি ডা. বুলবুল আহম্মদ নিজেও বিভিন্ন রোগীকে চিকিৎসা দিয়ে এ কার্যক্রমকে শুরু করেন। ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. বেনজামিন, ডা. গৌতম দাস, ডা. আব্দুল করিম, ডা. মাসুদ রানা, ডা. সোহাগ, ডা. ফজলে আহমেদ শাকিল, ডা. আশরাফুল আলম, ডা. আতিকুর রহমান আতিক, ডা. সোহরাফ হোসেন সৌরভ, ডা. জোনায়েদ হাসান। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এমজি মোস্তফা, সহ-সভাপতি মো. জুয়েল মিয়া।