• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

২৫ মার্চ মোমবাতি প্রজ্জ্বলন ও পানাউল্লারচর গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গণহত্যা দিবস পালিত

# মিলাদ হোসেন অপু :-

২৫ মার্চ মোমবাতি প্রজ্জ্বলন ও পানাউল্লারচর গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের পানাউল্লাচর বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মেহেদী রিয়াদসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করেন।
ভয়াবহ এ দিনে হানাদার বাহিনীদের নির্বিচারে নিরবিচ্ছিন্ন গুলিতে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ মৃত্যুবরণ করেন। হানাদার বাহিনীদের ভয়ে লাশ দাফন করতে পারেনি স্বজনরা হয়। স্বাধীনতা অর্জনের দীর্ঘ এ সময়ে স্বাধীনতার ইতিহাসে অনেক উত্থান পতন হলেও এ দিনটিকে ভৈরবের মানুষ ভুলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *