সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫১ বছরে পদার্পণ করায় দিনটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৬ মার্চ দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করা হয়। এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দিনটি উপলক্ষে সূর্যোদ্বয়ের সাথে সাথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশ এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ১ মিনিটে ভৈরব মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।