• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

সদ্য প্রয়াত ভৈরব উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি খলিলুর রহমান লিমন স্মরণে মিলাদ ও আলোচনা সভা

# মিলাদ হোসেন অপু :-

মানবিক গুনাবলী সম্পন্ন সুদক্ষ্য সংগঠক সদ্য প্রয়াত সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান লিমন এর স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার বিকাল ৫টায় ভৈরব পৌর শহরের জিল্লুর রহমান মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, শাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, অ্যাডভোকেট মোস্তাক, প্রয়াত লিমনের পরিবারে সদস্য যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ও খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, আবু বকর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যবুলীগ আহ্বায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল-আমিন সৈকত, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমুখ।
এছাড়াও ভৈরব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীসহ প্রয়াত লিমনের গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
এসময় বক্তার বলেন, প্রয়াত খলিলুর রহমান লিমন একজন সুশৃঙ্খল রাজনৈতিক নেতা ছিলেন। সে ভৈরবে নেতা কর্মীদের নিয়ে একটি শান্তিপূর্ণ সাংগঠনিক কার্যক্রমের স্বপ্ন দেখতেন। দীর্ঘ দিন সুনামের সাথে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগ ছেড়ে পর্যায়ক্রমে ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে সুনামের সাথে দায়িত্বরত ছিলেন। ভবিষ্যৎ প্রজন্মের আইকনিক নেতা ছিলেন লিমন। কর্মীদের ভালবেসে বুকে তুলে নিয়েছেন অনায়েসে। এসময় বক্তারা খলিলুর রহমান লিমনের গুণগ্রাহী করতে করতে কেঁদে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *