কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ভৈরব মেঘনার পাড়ে সৌন্দর্য বর্ধনে বসার টোল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ সকালে ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে এই কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জানা যায়, দীর্ঘদিন যাবত ভৈরব মেঘনা নদীর পাড় এলাকায় ভ্রমণ পিপাসুদের বসার নির্দিষ্ট কোন স্থান ছিল না। ভৈরব পৌরসভা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রচেষ্টায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান এর উদ্যোগে জেলা পরিষদের পক্ষ থেকে বসার টোল নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে।
এবিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান বলেন, ভৈরবের মানুষের দীর্ঘদিনের দাবী ছিল মেঘনার পাড়কে সৌন্দর্য বর্ধন করা। তাদের দাবীর প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। মেঘনার পাড়কে আরো দৃষ্টিনন্দন করতে কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে আরো বরাদ্ধ দেয়া হবে বলে জানান তিনি।