• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মিঠামইনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প

অংশগ্রহণকারীদের থাকার জন্য তৈরি হয়েছে সারিবদ্ধ তাবু -পূর্বকণ্ঠ

মিঠামইনে জাতীয় দুর্যোগ
ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে রোববার (২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প। স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ মাঠে আয়োজিত স্কাউট ক্যাম্প প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে ফেস্টুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাষ্ট্রপতি মঞ্চে আগমন করবেন বিকাল সাড়ে ৪টায়। আর স্কাউট ক্যাম্প উদ্বোধন করবেন ৫ টা ১৮ মিনিটে। তিনি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন স্কাউট ক্যাম্পের সাংগঠনিক কমিটির সভাপতি এমএম ফজলুল হক আরিফ। এছাড়াও বক্তব্য রাখবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বাংলাশে স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। রাষ্ট্রপতির মঞ্চে আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। এছাড়া ক্যাম্প সঙ্গীতের সাথে সাথে ক্যাম্প পতাকা উত্তোলন করা হবে। সারা দেশ থেকে দেড় সহস্রাধিক স্কাউট, রোভার ও কর্মকর্তা এই ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *