‘বিনিময় করি যক্ষ্মা নির্মূলে, জীব বাচাঁই সবাই মিলে ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম, এমওডিসি ডা. দেবাঞ্জন পন্ডিত প্রমুখ।