• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপ্তি

# রাজন সরকার :-

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ৪২টি স্টল অংশগ্রহণ করে।
এসব স্টলের সাজসজ্জা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে যৌথভাবে ছয়টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে প্রথমস্থান ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিসকে দ্বিতীয়স্থান এবং উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসকে যৌথভাবে তৃতীয়স্থানের পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার. ডা. মো. রেজাউল কবির কাওসার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, আবদুল আজিজ আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *