• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে আনসারের মৌলিক প্রশিক্ষণশেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্যারেড পরিদর্শন করছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আনসারের
মৌলিক প্রশিক্ষণশেষে
কুচকাওয়াজ অনুষ্ঠিত

# মোস্তফা কামাল :-

একাত্তরের ১৭ এপ্রিল মেহেরপুরের বদ্যনাথতলায় তৎকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে মেহেরপুরের এসডিপিও মাহবুবুর রহমানের নেতৃত্বে ১২ জন আনসার সদস্য গার্ড অফ অনার প্রদান করেছিলেন। আর সৈয়দ নজরুলের কন্যা কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জে প্রথমবারের মত ২২৪ জন নবীন আনসারের মৌলিক প্রশিক্ষণ শেষে তাদের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করলেন।
এ উপলক্ষে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে শহরতলির কাতিয়ারচর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে মনোরম কুচকাওয়াজের আয়োজন করা হয়। জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদের সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের আগে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। এরপর প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মহান ভাষা আন্দোলনে আনসার সদস্য আব্দুস সালাম শহীদ হয়েছিলেন। ১২ জন আনসার সদস্য মেহেরপুরের বদ্যনাথতলায় মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন। দেশের বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় ৫৩ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন। তারা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করছেন। ৬১ লাখ আনসার-ভিডিপি সদস্য নানা কাজে নিয়োজিত রয়েছেন। তারা সকল নির্বাচনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। বর্তমান সরকার আনসার বাহিনীকে অনেক সুদক্ষ করে গড়ে তুলছে। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে তিনজন সেরা ও চৌকস প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত কর হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা মনোরম মার্শাল আর্ট প্রদর্শন করেন। কিশোরগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মত ২২৪ জন নবীন আনসার সদস্যকে ৭০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, কয়েকজন বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আনসার-ভিডিপির সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *